দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী হামলার ঘটনা ঘটেছে। এতে রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। পাশাপাশি ১০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত চিতলমারী উপজেলার চিংগড়িয়া এলাকায় এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা চলে।
নিহত রাজিব শেখ (২০) কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামের বাসিন্দা ও ফারুক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা সংঘবদ্ধভাবে তাণ্ডব চালায়। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীকেও পরিস্থিতি সামাল দিতে প্রথমে হিমশিম খেতে হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গ্রামবাসীর দাবি, চিংগড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে সাঈদ বিশ্বাস এবং অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার পক্ষের মধ্যে জমিজমা ও প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও গত জানুয়ারিতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছিলেন। সেই ঘটনার জের ধরেই নতুন করে এই সহিংসতা ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আরএ